কোয়াড ক্যামেরার ইনফিনিক্স নোট ১০ প্রোর ছবি ফাঁস

২ মে, ২০২১ ০৪:০০  
গত মাসে একটি ফাঁস হওয়া ছবি থেকে জানা যায়, ইনফিনিক্স নোট ১০ প্রো স্মার্টফোনের ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল থাকবে। এবার স্মার্টফোনটি একাধিক লাইভ ছবি ফাঁস হয়েছে। জিএসএম এরিনা জানিয়েছে, ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়া কমপক্ষে দুইটি রঙে – একটি পার্পল এবং আরেকটি রিফ্লেকটিভ গ্রাডিয়েন্ট ডিজাইনে স্মার্টফোনটি বাজারে আসবে। ছবি থেকে আরও জানা গেছে, নোট ১০ প্রো এর পাশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ইনফিনিক্স এখনও কোনো তথ্য প্রকাশ না করলেও গুগল প্লে কনসোল থেকে জানা গেছে, ফোনটিতে থাকবে ৮ গিগাবাইট র‍্যাম। অ্যান্ড্রয়েড ১১ পরিচালিত ফোনটিতে হেলিও জি৯০ চিপসেট ব্যবহৃত কবে। যদিও এর আগে জি৯০টি এবং জি৯৫ এর কথা শোনা গিয়েছিলো। ফোনটির ডিসপ্লে রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল। থাকবে ২৫৬ গিগাবাইট স্টোরেজ ও ৩৩ ওয়ার্ট চার্জি সুবিধা। ডিবিটেক/বিএমটি